জন্মদিনের শুভেচ্ছা, অফিসের গুরুত্বপূর্ণ বার্তা কিংবা প্রয়োজনীয় তথ্য অনেক সময় ঠিক সময়ে পাঠানো ভুলে যান ব্যবহারকারীরা। এই সমস্যার সমাধান আনতে নতুন একটি সুবিধা নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ, যেখানে ব্যবহারকারীরা আগে থেকেই বার্তা লিখে নির্দিষ্ট তারিখ ও সময় সেট করে রাখতে পারবেন। প্রযুক্তিবিষয়ক বিভিন্ন সূত্রে জানা গেছে, এই নতুন ফিচারের মাধ্যমে কোনো মেসেজ এখনই না পাঠিয়ে ভবিষ্যতের নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে পাঠানো যাবে। এর ফলে ব্যবহারকারীদের আর আলাদা করে সময় মনে রাখার প্রয়োজন হবে না। বিশেষ করে জন্মদিন, মিটিং রিমাইন্ডার বা জরুরি নোটিশ পাঠানোর ক্ষেত্রে এটি খুবই কার্যকর হবে। নতুন এই সুবিধা ব্যবহার করতে হলে বার্তা লেখার পর সেন্ড বাটনটি কিছুক্ষণ চেপে ধরলে একটি শিডিউলিং অপশন দেখা যেতে পারে। সেখানে ব্যবহারকারী তারিখ ও সময় নির্বাচন করে বার্তাটি নির্ধারণ করতে পারবেন। নির্ধারিত সব বার্তা একটি আলাদা অংশে সংরক্ষিত থাকবে, যেখান থেকে সেগুলো দেখা, সম্পাদনা বা প্রয়োজনে পাঠানোর আগেই মুছে ফেলা যাবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন