× UCB Sticker Card
শনিবার, ২০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২০, ২০২৬, ১২:৪১ এএম

পল্টনের আবাসিক হোটেলে প্রবাসীর অস্বাভাবিক মৃত্যু

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২০, ২০২৬, ১২:৪১ এএম

পল্টনের আবাসিক  হোটেলে প্রবাসীর  অস্বাভাবিক মৃত্যু

ঢাকার পল্টনের একটি আবাসিক হোটেলে সৌদি প্রবাসী মো. আল আমিনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ঘটনা তদন্তে ওই ব্যক্তির সঙ্গে থাকা এক তরুণীকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রাজধানীর পল্টন এলাকার একটি আবাসিক হোটেলে মো. আল আমিন (৪০) নামে এক সৌদি প্রবাসীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে আল আমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আল আমিন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুর রাস্তা এলাকার ফেরদৌস উদ্দীনের ছেলে।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ জানান, গতকাল দুপুরের দিকে খবর পেয়ে হোটেল রুমের ওয়াশরুম থেকে আল আমিনের অচেতন দেহ উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান, ওই ব্যক্তি বেঁচে নেই।

এসআই আরও জানান, সৌদি আরবে থাকাকালীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাগরিকা আক্তার (২২) নামের এক তরুণীর সঙ্গে আল আমিনের পরিচয় হয়। সাগরিকা আক্তার গাজীপুর নার্সিং কলেজের শিক্ষার্থী। বিগত ছয় মাস ধরে তাদের মধ্যে মোবাইল ফোনে নিয়মিত যোগাযোগ ছিল। সম্প্রতি আল আমিন দেশে ফিরে সাগরিকার সঙ্গে দেখা করার জন্য হোটেলের ওই কক্ষে ওঠেন।

সাগরিকার দাবি, আল আমিন ওয়াশরুমে যাওয়ার কিছুক্ষণ পর হঠাৎ একটি ভারী শব্দ শুনতে পান তিনি। ভেতরে গিয়ে দেখেন ওয়াশরুমের দরজা খোলা অবস্থায় আল আমিন মেঝেতে পড়ে আছেন। পরে তার চিৎকারে হোটেলের বয় হানিফসহ কর্তৃপক্ষ এগিয়ে আসে এবং তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে দায়িত্বরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে আল আমিনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে জিজ্ঞাসাবাদের জন্য সাগরিকাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!