× UCB Sticker Card
শনিবার, ২০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২০, ২০২৬, ১২:৪২ এএম

রিজার্ভ চুরি মামলার চার্জশিট প্রসঙ্গে যা বলছে সিআইডি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২০, ২০২৬, ১২:৪২ এএম

রিজার্ভ চুরি মামলার চার্জশিট প্রসঙ্গে যা বলছে সিআইডি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত শেষে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে একটি খসড়া চার্জশিট প্রস্তুত করেছে বলে বিভিন্ন গণমাধ্যমে তথ্য প্রকাশিত হয়েছে। এরপর আইনি মতামতের জন্য ওই খসড়া অভিযোগপত্র অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠানো হয়েছে বলেও গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়।

দেশের ইতিহাসের অন্যতম বড় আর্থিক কেলেঙ্কারির এ ঘটনায় দেশি-বিদেশি মিলিয়ে মোট ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অভিযুক্ত করার কথা উঠে এসেছে। তবে এ বিষয়ে সিআইডি আনুষ্ঠানিকভাবে ভিন্ন অবস্থান জানিয়েছে। সংস্থাটি বলছে, মামলাটি এখনো তদন্তাধীন। তদন্তের স্বার্থে এই পর্যায়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়।

গতকাল শুক্রবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান রূপালী বাংলাদেশকে জানান, সম্প্রতি গণমাধ্যমে রিজার্ভ চুরি মামলার তদন্তসংক্রান্ত যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সিআইডির নজরে এসেছে। তবে খসড়া চার্জশিট বা সংশ্লিষ্ট কোনো তথ্য সিআইডির কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে দেননি। গণমাধ্যমে প্রকাশিত বক্তব্যকে সিআইডির আনুষ্ঠানিক অবস্থান হিসেবে বিবেচনা করা ঠিক হবে না। এ বিষয়ে সিআইডির পক্ষ থেকে কোনো মন্তব্য দেওয়া হয়নি।

সিআইডি জানায়, এ ধরনের সংবেদনশীল মামলার তথ্য প্রকাশে সংস্থার আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তি বা মুখপাত্রের বক্তব্য অনুসরণ করা উচিত। তদন্ত শেষ হলে আদালতে প্রতিবেদন দাখিলের পর আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে। সংস্থাটি পেশাদারত্ব ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধা রেখে তদন্ত কার্যক্রম অব্যাহত রাখছে বলেও জানানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!