আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এলাকায় যাত্রা শুরু করল ‘মেডিপ্যাথ স্পেশালাইজড হাসপাতাল’। গতকাল শুক্রবার সকাল ১০টায় নাটোর রোড বাসস্ট্যান্ডে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাসপাতালটির শুভ উদ্বোধন করেন সলঙ্গা থানা পুলিশের ওসি (তদন্ত) আব্দুর রউফ। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, আধুনিক সরঞ্জাম, অভিজ্ঞ চিকিৎসক ও দক্ষ স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে স্বল্প খরচে উন্নত চিকিৎসাসেবা দেওয়াই তাদের মূল লক্ষ্য। মনোরম পরিবেশে অবস্থিত এই হাসপাতালটি হাটিকুমরুল ও আশপাশের মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা। উদ্বোধন শেষে আলোচনাসভা ও বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৌশলী সোলায়মান হোসেন, আব্দুল ছাত্তার সুলতানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন