× UCB Sticker Card
রবিবার, ২১ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশিত: জুন ২১, ২০২৬, ০১:২৭ এএম

যুক্তরাষ্ট্রে প্রায় ৬ কোটি টাকার বৃত্তি পেলেন সানজিদা তুলি

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশিত: জুন ২১, ২০২৬, ০১:২৭ এএম

যুক্তরাষ্ট্রে প্রায় ৬ কোটি টাকার  বৃত্তি পেলেন সানজিদা তুলি

যুক্তরাষ্ট্রের স্বনামধন্য টুলেন ইউনিভার্সিটিতে প্রায় ৬ কোটি টাকার সমমূল্যের পূর্ণাঙ্গ বৃত্তি পেয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের নবুরকান্দি গ্রামের সানজিদা আক্তার তুলি।

বিশ^বিদ্যালয়ের তথ্য অনুযায়ী, তিনি গণিতে পিএইচডি প্রোগ্রামে ভর্তি হয়েছেন। ২০২৬ সালের ফল সেমিস্টার থেকে তিনি যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে অবস্থিত টুলেন ইউনিভার্সিটির স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টরাল গবেষণায় যুক্ত হবেন।

প্রাপ্ত বৃত্তির আওতায় তিনি প্রতি শিক্ষাবর্ষে প্রায় ৩০ হাজার মার্কিন ডলার স্টাইপেন্ড ও গ্রীষ্মকালীন গবেষণা সহায়তা পাবেন। পাশাপাশি বার্ষিক ৬৫ হাজার ৪ ডলার মূল্যের টিউশন ফি সম্পূর্ণ মওকুফ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় তার স্বাস্থ্যবিমার সম্পূর্ণ ব্যয়ও বহন করবে। সব মিলিয়ে পাঁচ বছরের পিএইচডি প্রোগ্রামে এসব সুবিধার সমন্বিত মূল্য প্রায় ৫ কোটি ৮২ লাখ টাকা।

সানজিদা আক্তার তুলি মতলব উত্তর উপজেলার নবুরকান্দি গ্রামের সন্তান। তিনি কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমান এবং সহকারী স্বাস্থ্য পরিদর্শক অজুফা সরকারের কন্যা। তার শিক্ষাজীবন শুরু হয় নবুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরবর্তী সময়ে মান্দারতলী মুজাদ্দেদিয়া উচ্চ বিদ্যালয়, আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, চাঁদপুর সরকারি মহিলা কলেজ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

সাফল্য প্রসঙ্গে সানজিদা আক্তার তুলি বলেন, ‘প্রত্যন্ত গ্রাম থেকে আন্তর্জাতিক গবেষণায় পৌঁছানো তার জীবনের বড় অর্জন। পরিবারের সমর্থন, শিক্ষকদের দিকনির্দেশনা ও কঠোর পরিশ্রমই তাকে এই অবস্থানে এনেছে। তিনি বলেন, ‘গ্রামের শিক্ষার্থীরা যেন বুঝতে পারেÑ স্বপ্ন ও অধ্যবসায়ই ভবিষ্যৎ নির্ধারণ করে।’ তার এই অর্জনে পরিবার, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রা মনে করছেন, এই সাফল্য চাঁদপুরসহ দেশের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!