× UCB Sticker Card
রবিবার, ২১ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী  প্রতিবেদক

প্রকাশিত: জুন ২১, ২০২৬, ০১:৪১ এএম

জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

শিগগিরই বেনজীরকে ফেরত দেবে আমিরাত নথিপত্র পাঠানো হয়েছে

রূপালী  প্রতিবেদক

প্রকাশিত: জুন ২১, ২০২৬, ০১:৪১ এএম

শিগগিরই বেনজীরকে  ফেরত দেবে আমিরাত  নথিপত্র পাঠানো হয়েছে

অবৈধ সম্পদ অর্জনের মামলায় ইন্টারপোলের রেড নোটিশের পরিপ্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আত্মবিশ^াসী স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ইউএই সরকার যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগিরই বেনজীর আহমেদকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবে। শনিবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ‘আইনশৃঙ্খলা রক্ষায় কৃতিত্বপূর্ণ ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দুবাই থেকে বেনজীর আহমেদকে ফিরিয়ে আনা সহজ হবে কি নাÑ জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখানে মনে করার বিষয় নয়, দেখার বিষয়। আগের যেকোনো সরকারের তুলনায় বর্তমান প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্রুতগতিতে কাজ করছে। ১২ জুন ফেডারেল পুলিশের পক্ষ থেকে ইন্টারপোলের মাধ্যমে আমাদের এনসিপিকে ই-মেইলে জানানো হয়েছে, বেনজীর আহমেদকে তারা গ্রেপ্তার করেছে। আমাদের জারি করা রেড নোটিশের মাধ্যমে তারা বেনজীর আহমেদকে গ্রেপ্তার করে। আমি সেদিন বিকেলেই জাতীয় সংসদে জাতিকে অবহিত করেছি। ওখানে আমি বলেছি, ই-মেইলে তারা অনুরোধ করেছে, ৩০ দিনের মধ্যে যেন আমাদের সব কাগজপত্র পাঠিয়ে দেই বেনজীরকে দেশে ফিরিয়ে আনার জন্য। ‘আমরা ৩০ দিন নয়, তার পরের দিনই কাগজপত্র পাঠিয়েছি। ওয়ারেন্ট, মামলার বিবরণীসহ অনেক কাগজ দেওয়া হয়েছে। সেটা আবার আরবিতে ট্রান্সলেট করতে হয়।’

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, পুলিশ অফিসাররা সেদিন রাত ৯টা পর্যন্ত ১৪৪ পাতার কাগজপত্র তৈরির কাজ করেছে। রাত ১০টার সময় সংসদে বসে সেটি আমি সই করি। সেদিনই কাগজপত্র পররাষ্ট্র মন্ত্রণালয় দুবাইয়ে পাঠিয়েছে। সেদিন পররাষ্ট্রমন্ত্রীকে আমি আনঅফিসিয়াল কপি দিয়েছি। পরের দিন সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব অফিসিয়ালি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের কাছে হস্তান্তর করে। ওইদিন বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় আরবিতে ট্রান্সলেট করে ডিপ্লোমেটিক ব্যাগে করে ইউএই সরকারের কাছে পাঠিয়েছে এবং লোকাল ইউএই অ্যাম্বাসিকে জানানো হয়েছে। আমরা আশা করি, ইউএই সরকার যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগিরই বেনজীর আহমেদকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবে। আমরা পারসুয়েশনে থাকব। 

গত ১৪ জুন সাবেক আইজিপি বেনজীর আহমদকে দুবাই পুলিশ গ্রেপ্তার করার তথ্য জানায় সরকার। একই দিন দুদক নিশ্চিত করে অবৈধ সম্পদ অর্জন ও পাসপোর্ট জালিয়াতির পৃথক দুটি মামলায় তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আদালতের সেই পরোয়ানাসহ বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলের বাংলাদেশ শাখা এনসিপিকে আবেদন করে তাকে সহযোগিতার জন্য। পরে নথিপত্র ইন্টারপোলের সদর দপ্তরে পাঠানো হলে বেনজীরের বিরুদ্ধে রেড নোটিশ জারি হয়। ১২ জুন সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার হন বেনজীর আহমেদ। সংযুক্ত আরব আমিরাতের সাথে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি না থাকায়  তাকে দেশে ফিরিয়ে আনা যাবে কি নাÑ সে সংশয় তৈরি হয়। 

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগকে মাফিয়া পার্টি আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল মনে করি না; একটা মাফিয়া পার্টি। তাদের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। তবে আগামী ২৩ জুন তাদের প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে যেকোনো কার্যক্রম সম্পর্কে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।’

রূপালী বাংলাদেশ

Link copied!