নরসিংদী জেলার মাধবদী থানাধীন পাঁচদোনা ইউনিয়নে অবস্থিত মিসবাহুল উলুম মডেল মাদরাসার উন্নয়নমূলক কাজ ও পরিচালনার ব্যয়ভার নির্বাহের জন্য শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্প্রতি ১১ লাখ টাকার আর্থিক অনুদান দেওয়া হয়েছে। সম্প্রতি শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির মধাবদী শাখার ব্যবস্থাপক মো. আব্দুল কাইয়ুম, মিসবাহুল উলুম মডেল মাদরাসার প্রিন্সিপাল শায়খ মুফতী মো. যায়েদুর রহমান শেখের হাতে উক্ত অনুদানের চেক তুলে দেন।

