ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬

নাটোরে প্রাইম ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০৩:০৩ এএম

দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে নিতে সম্প্রতি নাটোরে এক মাসব্যাপী ‘এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভলপমেন্ট প্রোগ্রামের (ইডিপি) উদ্বোধন করেছে প্রাইম ব্যাংক পিএলসি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রোগ্রাম ডিরেক্টর (পিডি) ও অতিরিক্ত পরিচালক মো. মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংক পিএলসির রিজিওনাল হেড মো. আব্দুল হালিম।