ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬

পলিসি বিপণনে শীর্ষ ২০ কর্মকর্তাকে পুরস্কৃত করল ন্যাশনাল লাইফ

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০৩:০১ এএম

পলিসি বিপণনে লক্ষমাত্রা অর্জনকারী প্রধান কার্যালয়ের ২০ কর্মকর্তাকে বিশেষভাবে পুরস্কৃত করল দেশের শীর্ষতম জীবনবিমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি। গতকাল বুধবার কোম্পানির প্রধান কার্যালয়ে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মে-জুন মাসের প্রিমিয়াম সংগ্রহ প্রতিযোগিতায় বিজয়ী প্রধান কার্যালয়ের উক্ত কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন।

বক্তব্য দেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. খসরু চৌধুরী, ডিএমডি অ্যান্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, ডিএমডি মো. আবুল কাসেম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো. এনামুল হক। অনুষ্ঠানে ডিএমডি বাহার উদ্দিন মজুমদারসহ ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। এ সময় কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, ন্যাশনাল লাইফ গ্রাহকের টাকা সর্বোচ্চ সুরক্ষা দিচ্ছে এবং দাবি পরিশোধে সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে। বর্তমানে অনেক কোম্পানি যথাসময়ে গ্রাহকের দাবি পরিশোধে ব্যর্থ হলেও ন্যাশনাল লাইফ নির্ধারিত সময়ে গ্রাহকের হাতে দাবির টাকা পৌঁছে দিচ্ছে। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন বলেন, যত দ্রুত দাবি পরিশোধ করা হবে, তত বেশি বিমা পলিসি বিক্রি হবে এবং কোম্পানির সুনাম বাড়বে, যার পরিপ্রেক্ষিতে ন্যাশনাল লাইফের প্রিমিয়াম সংগ্রহের হার বাড়ছে। এ অর্জন কোম্পানির সকল স্তরের কর্মকর্তাদের সমন্বয় এবং ঐকান্তিক প্রচেষ্টার ফল।