ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬

ইসলামী ব্যাংকের ‘গ্রাহকসেবা মাস’ শুরু

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০৩:০৩ এএম

‘কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ’ স্লোগান নিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ‘গ্রাহকসেবা মাস’ শুরু করেছে। ব্যাংকের ভারপ্রাপ্ত ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন প্রধান অতিথি হিসেবে গত বুধবার ইসলামী ব্যাংক টাওয়ারে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামান।