× UCB Sticker Card
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬, ০১:২৫ এএম

ড্রোন চুক্তির জবাবে কিয়েভে রুশ হামলা

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬, ০১:২৫ এএম

ড্রোন চুক্তির জবাবে কিয়েভে রুশ হামলা

ইউক্রেন ও ইউরোপীয় জোটের মধ্যে নতুন ড্রোন সহযোগিতা চুক্তি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই রাজধানী কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার ভোরে চালানো এ হামলায় অন্তত দুজন নিহত এবং ছয়জন আহত হয়েছে। আহতদের মধ্যে এক কিশোরও রয়েছে। রাজধানীর একাধিক এলাকায় বিস্ফোরণে গুদামঘর ও বিভিন্ন স্থাপনায় আগুন ধরে যায়। পরে উদ্ধারকারী দল আগুন নিয়ন্ত্রণে আনে। ইউক্রেনের কর্মকর্তারা জানান, এক ঘণ্টাব্যাপী হামলায় একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাজধানীর বিভিন্ন এলাকায় আঘাত হানে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে নতুন করে অগ্নিকা-ের ঘটনাও ঘটে। পরে দেশটির বিমান বাহিনী জানায়, তাৎক্ষণিক আকাশপথের হুমকি কেটে গেছে। এই হামলার কয়েক ঘণ্টা আগেই ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডার লেইন কিয়েভ সফরে ইউক্রেনের সঙ্গে নতুন ড্রোন সহযোগিতা উদ্যোগ ঘোষণা করেন। এই উদ্যোগের লক্ষ্য ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা ও ইউরোপের শিল্পসক্ষমতাকে একত্র করে দ্রুত ড্রোন উৎপাদন বাড়ানো। এদিকে রাশিয়ার ভেতরেও ইউক্রেনের ড্রোন ও রকেট হামলায় একাধিক অঞ্চলে হতাহতের খবর পাওয়া গেছে। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন এলাকায় হামলায় কয়েকজন নিহত ও আহত হয়েছে। তেল শোধনাগারসহ জ¦ালানি অবকাঠামো লক্ষ্য করে ইউক্রেন ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে মস্কো।

ইউক্রেনের দাবি, রাশিয়ার যুদ্ধ পরিচালনার অর্থায়নের অন্যতম উৎস জ¦ালানি খাতকে দুর্বল করাই এসব হামলার উদ্দেশ্য। যুদ্ধের মধ্যেই ইউক্রেনের পার্লামেন্ট নতুন প্রধানমন্ত্রী হিসেবে জ¦ালানি খাতের অভিজ্ঞ নির্বাহী সের্হি কোরেতস্কিকে অনুমোদন দিয়েছে। রাশিয়ার অব্যাহত হামলায় ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ ও জ¦ালানিব্যবস্থা সচল রাখা এবং আসন্ন শীতের প্রস্তুতি নেওয়াই তার সরকারের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অন্যদিকে বাল্টিক অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় সম্ভাব্য হামলার আশঙ্কা প্রকাশ করেছে লিথুয়ানিয়া ও লাটভিয়ার নেতৃত্ব।

তাদের দাবি, সীমিত পরিসরে সামরিক বা গোপন হামলার ঝুঁকি রয়েছে। যদিও ক্রেমলিন এ অভিযোগ প্রত্যাখ্যান করে একে ভয় সৃষ্টির প্রচারণা বলে দাবি করেছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলা, নতুন প্রতিরক্ষা সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বাড়তে থাকা উদ্বেগ ইঙ্গিত দিচ্ছে যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আরও দীর্ঘ ও জটিল পর্যায়ে প্রবেশ করছে।

রূপালী বাংলাদেশ

Link copied!