× UCB Sticker Card
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬, ০১:২৮ এএম

লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিখোঁজ ৫০ অভিবাসনপ্রত্যাশী

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬, ০১:২৮ এএম

লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিখোঁজ ৫০ অভিবাসনপ্রত্যাশী

ভূমধ্যসাগরে লিবিয়ার উপকূলে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা ডুবে অন্তত ৫০ জন অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার রাতে পূর্ব লিবিয়ার তোব্রুক শহরের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, প্রায় ৬০ জন যাত্রী নিয়ে নৌকাটি ইতালির উদ্দেশে রওনা হয়েছিল। যাত্রার কিছুক্ষণ পরই নৌকাটি ডুবে গেলে অধিকাংশ যাত্রী সাগরের স্রোতে ভেসে যান। মাত্র ১০ জন সাঁতরে নিকটবর্তী বারদা দ্বীপে পৌঁছাতে সক্ষম হন। পরে তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। লিবিয়ার উপকূল দীর্ঘদিন ধরেই ইউরোপগামী অনিয়মিত অভিবাসনপ্রত্যাশীদের অন্যতম প্রধান রুট হিসেবে পরিচিত। মানবপাচারকারী চক্রের মাধ্যমে ঝুঁকিপূর্ণ নৌযাত্রায় প্রতি বছর বহু মানুষ প্রাণ হারান বা নিখোঁজ হন। এর আগেও গত মাসে একই উপকূলে আরেকটি নৌকাডুবির ঘটনায় ৫১ জন নিখোঁজ হয়েছিলেন। জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থার তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত লিবিয়ার উপকূলে আট শতাধিক অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন। তাদের বেশির ভাগই দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক, যাদের লক্ষ্য ছিল ইউরোপে পৌঁছানো।

রূপালী বাংলাদেশ

Link copied!