× UCB Sticker Card
বুধবার, ২২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ১২:৩৮ এএম

৪ ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় রাশিয়ার বিরুদ্ধে ভারতের কড়া প্রতিবাদ

কৃষ্ণসাগরে রক্তাক্ত হামলা

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ১২:৩৮ এএম

কৃষ্ণসাগরে রক্তাক্ত হামলা

ইউক্রেনের ওডেসা উপকূলে একটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলায় চার ভারতীয় নাবিক নিহত হওয়ার ঘটনায় রাশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে ভারত। একই সঙ্গে বেসামরিক নাবিক ও বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলার তীব্র নিন্দা জানিয়ে নয়াদিল্লি বলেছে, আন্তর্জাতিক সমুদ্রপথে অবাধ চলাচলে বাধা সৃষ্টি এবং নিরীহ মানুষের জীবন বিপন্ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৯ জুলাই ওডেসা বন্দর ছাড়ার পর গিনি-বিসাউয়ের পতাকাবাহী পণ্যবাহী জাহাজ সোনালি সিংহ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়।

ইউক্রেনের দাবি, রাশিয়ার নিক্ষেপ করা তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র জাহাজটিতে আঘাত হানে। এতে জাহাজে আগুন ধরে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। জাহাজটিতে মোট ১৭ জন নাবিক কর্মরত ছিলেন। তাঁদের মধ্যে পাঁচজন ছিলেন ভারতীয়। হামলায় চার ভারতীয় নাবিক নিহত হন এবং একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ইউক্রেনের বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় মোট ১০ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৯ জন নাবিক এবং একজন বন্দর পথপ্রদর্শক রয়েছেন। উদ্ধার অভিযানে আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভারত জানিয়েছে, ইউক্রেনে অবস্থিত তাদের দূতাবাস পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আহত নাবিক ও নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিচ্ছে।

নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে আহত নাবিকের দ্রুত সুস্থতা কামনা করেছে নয়াদিল্লি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, জাহাজটির মালিক মুম্বাইভিত্তিক একটি নৌপরিবহন প্রতিষ্ঠান। এতে ভারতীয় ও সিরীয় নাবিকরা দায়িত্ব পালন করছিলেন এবং জাহাজটি ভুট্টা বহন করছিল। বিশ্লেষকদের মতে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর বাণিজ্যিক জাহাজে এ ধরনের হামলা আন্তর্জাতিক নৌবাণিজ্যের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। ২০২২ সালে যুদ্ধ শুরুর পর এই প্রথম কোনো হামলায় ভারতীয় নাবিক নিহত হওয়ার ঘটনা ঘটল। একই সময়ে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় সংঘাত আরও তীব্র হয়ে উঠেছে, যা কৃষ্ণসাগর অঞ্চলের নিরাপত্তা ও বৈশ্বিক পণ্য পরিবহনের ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা তৈরি করেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!