× UCB Sticker Card
বুধবার, ২২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ১২:৪০ এএম

আফগানিস্তানে আকস্মিক বন্যায় লণ্ডভণ্ড জনপদ

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ১২:৪০ এএম

আফগানিস্তানে আকস্মিক বন্যায় লণ্ডভণ্ড জনপদ

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশে আকস্মিক ভয়াবহ বন্যায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এখনো প্রায় ১০০ জন নিখোঁজ রয়েছেন। কাদা, ধ্বংসস্তূপ ও বিশাল পাথরের নিচে চাপা পড়া মানুষদের উদ্ধারে দিনভর চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। প্রাদেশিক রাজধানী পারুন ও আশপাশের এলাকায় মৌসুমি ভারি বৃষ্টির পর সৃষ্ট আকস্মিক বন্যায় শতাধিক ঘরবাড়ি, হোটেল, দোকানপাট ও সরকারি স্থাপনা ধ্বংস হয়েছে। নিখোঁজদের মধ্যে পারুনের মেয়রসহ কয়েকজন সরকারি কর্মকর্তাও রয়েছেন। স্থানীয় বাসিন্দারা প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে কাঠের খুঁটি ও খালি হাতে ধ্বংসস্তূপে স্বজনদের খুঁজছেন। আফগান রেড ক্রিসেন্ট জানিয়েছে, দুর্গত এলাকায় খাদ্য, বিশুদ্ধ পানি ও তাঁবু সরবরাহ করা হচ্ছে। ত্রাণ ও উদ্ধারকাজে সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে জাতিসংঘ ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, মুহূর্তের মধ্যেই পাহাড়ি ঢল নেমে এসে জনপদ ভাসিয়ে নিয়ে যায়। বহু ভবন কাদা ও পাথরের নিচে চাপা পড়ে। বন্যায় আহত হয়েছেন অন্তত ৮০ জন। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে আফগানিস্তানে আকস্মিক বন্যার ঝুঁকি ক্রমেই বাড়ছে। প্রতিবছর মৌসুমি বৃষ্টিতে দেশটিতে বড় ধরনের প্রাণহানি ও মানবিক বিপর্যয় দেখা দিচ্ছে। সর্বশেষ এই দুর্যোগে নুরিস্তানের বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং নিখোঁজদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান।

রূপালী বাংলাদেশ

Link copied!