× UCB Sticker Card
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০৫:১৮ এএম

আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে শেয়ারবাজার নিয়ে আলোচনা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০৫:১৮ এএম

আইএমএফ প্রতিনিধিদলের  সঙ্গে শেয়ারবাজার  নিয়ে আলোচনা

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ক্লাইমেট পলিসি ডায়াগনস্টিক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স মিশনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগারগাঁওয়ে বিএসইসির সভাকক্ষে গত মঙ্গলবারের বৈঠকে শেয়ারবাজারে গ্রিন বন্ড, সাসটেইনেবিলিটি বন্ড এবং অন্যান্য থিমেটিক বন্ড বাজারের উন্নয়নসহ টেকসই অর্থায়ন জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। গতকাল বুধবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে কমিশন।

বৈঠকে বিএসইসির কমিশনার তানভীর হাবিব রহমান সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে অংশ নেন। অন্যদিকে আইএমএফের ক্লাইমেট পলিসি ডায়াগনস্টিক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স মিশনের টিম লিডার সুপাচোল সুপাচালাসাইয়ের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশের শেয়ারবাজারে গ্রিন বন্ড, সাসটেইনেবিলিটি বন্ড এবং অন্যান্য থিমেটিক বন্ডের বাজার সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি সাসটেইনেবল ফাইন্যান্স ট্যাক্সোনমির অগ্রগতি, বন্ড ইস্যুর ক্ষেত্রে ভেরিফিকেশন প্রক্রিয়া, ইমপ্যাক্ট রিপোর্টিং, এক্সটার্নাল রিভিউ ব্যবস্থার উন্নয়ন, সম্ভাব্য ইস্যুকারীদের প্রস্তুতি এবং বিনিয়োগকারীদের চাহিদা মূল্যায়নের বিষয়েও মতবিনিময় করেন উভয়পক্ষ।

এ ছাড়া সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় আরও জোরদার করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনায় বাংলাদেশের টেকসই অর্থায়ন এবং জলবায়ু-সহনশীল বিনিয়োগ ব্যবস্থা শক্তিশালী করতে শেয়ারবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

এ লক্ষ্য বাস্তবায়নে আন্তর্জাতিক সর্বোত্তম চর্চার আলোকে সক্ষমতা বৃদ্ধি, নীতিগত উন্নয়ন এবং বাজার অবকাঠামো শক্তিশালীকরণের বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়েছে বলে বিএসইসি জানিয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!