× UCB Sticker Card
সোমবার, ২৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০১:২২ এএম

ভারতে প্রবল বর্ষণ-বন্যায় দুই দিনে নিহত অন্তত ৩৫

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০১:২২ এএম

ভারতে প্রবল বর্ষণ-বন্যায় দুই দিনে নিহত অন্তত ৩৫

ভারতের বিভিন্ন রাজ্যে প্রবল বর্ষণ ও বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গুজরাটে গত দুই দিনে বৃষ্টি ও বন্যাজনিত ঘটনায় অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে আসামে সপ্তাহব্যাপী বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ জনে। ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, দুটি নতুন নি¤œচাপের প্রভাবে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারি থেকে অতিভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। এ কারণে দিল্লিসহ ১৭টি রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। রাজস্থানে গত চব্বিশ ঘণ্টায় দুশ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের পর রাজ্যজুড়ে উচ্চমাত্রার আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে ওড়িশার ছয় জেলায় রোববার সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। অন্যান্য জেলাতেও রয়েছে মাঝারি ও প্রাথমিক সতর্কতা। হিমাচলের সাত জেলায়ও বিশেষ সতর্কতা বহাল রয়েছে।

আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগর-সংলগ্ন নি¤œচাপের প্রভাবে আগামী কয়েকদিন ওড়িশাসহ পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় ভারি বর্ষণ অব্যাহত থাকতে পারে। বিশেষ করে কয়েকটি এলাকায় অতিভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে চীনে ঘূর্ণিঝড়ের প্রভাবে চার শতাধিক বিমান চলাচল বাতিল করা হয়েছে, ফলে আঞ্চলিক যোগাযোগেও বড় ধরনের প্রভাব পড়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!