× UCB Sticker Card
শনিবার, ২৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০২:৪৯ পিএম

ধুনটে গলায় ফাঁস দিয়ে কৃষকের আত্মহনন

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০২:৪৯ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

বগুড়ার ধুনটে নিজের ঘরের বারান্দার তীরের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে নজরুল ইসলাম (৬০) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন। শনিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বহালগাছা গ্রামে এ ঘটনা ঘটে। নজরুল ইসলাম ওই গ্রামের বাহাদুর আলী খানের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হলেও মাঝে মধ্যে তিনি স্বজনদের সঙ্গে অস্বাভাবিক আচরণ করতেন। সম্প্রতি তার মানসিক সমস্যার অবনতি হলে কয়েক দফা বাড়ি থেকে বেরিয়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজে বাড়িতে ফিরিয়ে আনেন। শুক্রবার তিনি স্বাভাবিকভাবে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান এবং রাতে একমাত্র ছেলের সঙ্গে একই বিছানায় ঘুমান। শনিবার ভোরে তার স্ত্রী কৃষিকাজের জন্য শ্রমিক ডাকার উদ্দেশ্যে তাকে ডাকতে গিয়ে বাড়ির বারান্দার তীরের সঙ্গে গলায় গামছা পেঁচানো ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। পরে তার চিৎকারে ছেলে ও প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে আনেন।

ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ নেই। আইনি প্রক্রিয়া শেষে নজরুল ইসলামের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!