× UCB Sticker Card
শনিবার, ২৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০২:৩৯ পিএম

১১০ বোতল উইন কোরেক্স ও ৩২ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ১

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০২:৩৯ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে  ১১০ বোতল উইন কোরেক্স (ফেনসিডিলজাতীয় মাদক) ও ৩২ রাউন্ড কার্তুজ (গুলি) উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

শনিবার (২৫ জুলাই) ভোর ৪টার দিকে জেলার শ্রীনগর উপজেলার দেলভোগ দয়হাটা এলাকায় এ অভিযান চালিয়ে সমুদয় জিনিসসহ যুবককে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, শ্রীনগর উপজেলার দেলভোগ দয়হাটা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমিনুল ইসলামের মালিকানাধীন একটি ভাড়াবাড়ির সামনে উঠান থেকে মো. তুষার শেখকে (২৮) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত তুষার শেখ শ্রীনগর উপজেলার দেলভোগ দয়হাটা গ্রামের মৃত শেখ করিমের ছেলে। এ সময় তার কাছ থেকে ১১০ বোতল উইন কোরেক্স (ফেনসিডিলজাতীয় মাদক) এবং ৩২ রাউন্ড পিতলের তৈরি কার্তুজ (গুলি) উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় শ্রীনগর থানায় মাদক ও অস্ত্র-সংক্রান্ত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি গ্রেপ্তারকৃত ব্যক্তির সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা চক্র জড়িত রয়েছে কি না- সে বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!