× UCB Sticker Card
শনিবার, ২৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০২:৩৩ পিএম

দেশীয় মাছ রক্ষায় রাণীশংকৈলে জালবিরোধী অভিযান জোরদার

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০২:৩৩ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নিষিদ্ধ কারেন্ট জাল, চায়না দুয়ারি ও ঘুপসি জালের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে মৎস্য অধিদপ্তর। চলতি জুলাই মাসজুড়ে পরিচালিত ভ্রাম্যমাণ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, রাণীশংকৈল উপজেলার বিভিন্ন এলাকা ও সাপ্তাহিক হাটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। চলতি মাসের শুরু থেকে শেষ সপ্তাহ পর্যন্ত এসব অভিযানে ১০৩টি চায়না দুয়ারি, ১১২টি কারেন্ট জাল ও ১০টি ঘুপসি জাল জব্দ করা হয়েছে। পরে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া বিভিন্ন ডোবা, নালা ও বিল থেকে উদ্ধার করা নিষিদ্ধ জালও নিয়মিত ধ্বংস করা হচ্ছে।

এদিকে জেলার বিভিন্ন সাপ্তাহিক হাট ঘুরে দেখা গেছে, ট্যাংরা, পুঁটি, পায়া ও শিংসহ বিভিন্ন দেশীয় প্রজাতির অতি ছোট মাছ বিক্রি হচ্ছে। এসব মাছের অনেকই পূর্ণাঙ্গ হওয়ার আগেই ধরা পড়েছে। এতে দেশীয় মাছের প্রজনন ও স্বাভাবিক বংশবিস্তার ব্যাহত হচ্ছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।

রাণীশংকৈল পৌরবাজারের মাছের ক্রেতা মওদুদ বলেন, এত ছোট মাছ কিনে বাড়িতে নিয়ে পরিষ্কার করতে গেলেই প্রায় কিছুই থাকে না। চায়না দোয়ারি জালের কারণে মাছের পোনা নির্বিচারে ধরা পড়ছে। এভাবে চলতে থাকলে অচিরেই বিল-ঝিলে দেশীয় মাছের সংকট দেখা দেবে।

রাণীশংকৈল উপজেলা সমবায় মৎস্যজীবী সমিতির সভাপতি শাহাবুদ্দিন মাস্টার বলেন, আগের মতো এখন আর দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায় না। মৎস্য অধিদপ্তরের অভিযানকে আমরা স্বাগত জানাই। এ ধরনের অভিযান আরও জোরদার করা প্রয়োজন।

এ বিষয়ে রাণীশংকৈল উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল জলিল বলেন, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ইতোমধ্যে কারেন্ট জালসহ বিভিন্ন ধরনের নিষিদ্ধ জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। মাছের প্রজনন রক্ষায় এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!