× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ০৬:৫৫ এএম

সীমান্ত স্থিতিশীলতা ও অপরাধ দমনে যৌথ উদ্যোগ

চীন-মিয়ানমার সম্পর্ক আরও ঘনিষ্ঠ, নিরাপত্তা ও অর্থনীতিতে জোর

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ০৬:৫৫ এএম

চীন-মিয়ানমার সম্পর্ক আরও ঘনিষ্ঠ, নিরাপত্তা ও অর্থনীতিতে জোর

চীনের রাজধানী বেইজিংয়ে মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের সঙ্গে বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠকে দুই দেশের রাজনৈতিক আস্থা, সীমান্ত নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। শি জিনপিং বলেন, মিয়ানমার চীনের দীর্ঘদিনের বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার। তিনি ভূমিকম্প-পরবর্তী পুনর্গঠন, সীমান্ত নিরাপত্তা, মাদক পাচার, অনলাইন জুয়া ও টেলিযোগাযোগ জালিয়াতি দমনে যৌথ প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান। একই সঙ্গে মিয়ানমারের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখ-তার প্রতি চীনের সমর্থন পুনর্ব্যক্ত করেন। বৈঠকে মিন অং হ্লাইং ‘এক-চীন নীতি’র প্রতি সমর্থন জানিয়ে চীনের সহযোগিতার প্রশংসা করেন। তিনি চীনা প্রতিষ্ঠান ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন। এদিকে মিয়ানমার সরকার চারটি নতুন প্রাকৃতিক গ্যাসক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দিয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, এসব ক্ষেত্রে সম্মিলিতভাবে প্রায় ১০৯ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুত থাকতে পারে। এর মধ্যে তানিনথারি অঞ্চলের গভীর সমুদ্র এলাকায় অবস্থিত বৃহত্তম ক্ষেত্রটিতে প্রায় ৯৫ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস থাকার সম্ভাবনা রয়েছে। বিশ্লেষকদের মতে, নতুন গ্যাসক্ষেত্রগুলো মিয়ানমারের অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারে এবং বৈদেশিক মুদ্রা আয়ের নতুন সুযোগ সৃষ্টি করবে। তবে দেশটির জ্বালানি খাতকে ঘিরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও মানবাধিকার ইস্যু ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!