× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৫, ১২:০১ এএম

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে ১৯ সন্ত্রাসী নিহত

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৫, ১২:০১ এএম

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে ১৯ সন্ত্রাসী নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর পৃথক তিন অভিযানে অন্তত ১৯ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে দেশটির সামরিক বাহিনী জানিয়েছে। পাকিস্তান সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, ‘৯-১০ সেপ্টেম্বর খাইবার পাখতুনখোয়া প্রদেশে তিনটি পৃথক অভিযানে ভারতীয় ছায়া বাহিনী ফিতনা আল খাওয়ারিজের ১৯ জন খাওয়ারিজকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয়েছে।’ পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে, বিবৃতিতে ‘ফিতনা আল খাওয়ারিজ’ বলে যে নামটি উল্লেখ করা হয়েছে, তা নিষিদ্ধঘোষিত জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবানকে বোঝাতে ব্যবহার করে পাকিস্তান সামরিক বাহিনী। তারা বেলুচিস্তানের প্রদেশভিত্তিক বিদ্রোহীগোষ্ঠীগুলোকে ‘ফিতনা-আল-হিন্দুস্তান’ বলে উল্লেখ করে।

এর মাধ্যমে পাকিস্তানের জঙ্গি ও বিদ্রোহীগোষ্ঠীগুলো তৎপরতার ক্ষেত্রে ভারতের কথিত ভূমিকার দিকে ইঙ্গিত করা হয়। আইএসপিআর জানিয়েছে, গোয়েন্দা সূত্রে সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে খাইবার পাখতুনখোয়ার মোহমন্দ জেলায় একটি অভিযান চালানো হয়। বিবৃতিতে তারা বলেছে, ‘এই অভিযান চলাকালে পাকিস্তানি সেনারা খাওয়ারিজদের অবস্থানে কার্যকরভাবে আক্রমণ চালায়। তীব্র গোলাগুলির মধ্যে ভারত সমর্থিত ১৪ জন খাওয়ারিজকে জাহান্নামে পাঠানো হয়।’ গোয়েন্দা সূত্রে পাওয়া আরেক খবরের ভিত্তিতে একই প্রদেশের নর্থ ওয়াজিরিস্তান জেলার দত্ত খেল এলাকায় অভিযান চালিয়ে আরও চার সন্ত্রাসীকে হত্যা করে পাকিস্তান নিরাপত্তা বাহিনী।

রূপালী বাংলাদেশ

Link copied!