ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আষ্টম সমাবর্তন অনুষ্ঠান গতকাল শনিবার ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও মহামান্য রাষ্ট্রপতির পক্ষে তার প্রতিনিধি হিসেবে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য প্রফেসর ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন