বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বাউয়েট) ২৩তম সিন্ডিকেট সভা গতকাল সোমবার বিশ^বিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে সিন্ডিকেট কক্ষে অনুষ্ঠিত হয়। এ সিন্ডিকেট সভায় ২২তম সিন্ডিকেট সভার কার্যবিবরণী নিশ্চিতকরণ, একাডেমিক কাউন্সিলের ২৮তম সভার সিদ্ধান্ত ও সুপারিশসমূহ অনুমোদন, অর্থ কমিটির ২৬তম সভার কার্যবিবরণীর সুপারিশসমূহ অনুমোদন, ২২তম শৃঙ্খলা কমিটি সভার সুপারিশসমূহের অনুমোদনসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুমোদন হয়।

