ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

ডাসার উপজেলায় সোনালী ব্যাংকের ১২৩৫তম শাখার উদ্বোধন

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ১৬, ২০২৬, ০৭:০৩ এএম

মাদারীপুরের নবগঠিত ডাসার উপজেলায় ‘ডাসার শাখা (পল্লী শাখা)’ নামে সোনালী ব্যাংক পিএলসির ১২৩৫তম শাখার উদ্বোধন করা হয়েছে। গত রোববার ডাসার উপজেলা পরিষদে অবস্থিত নতুন শাখাটির উদ্বোধন করেন সোনালী ব্যাংক পিএলসির এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান ও মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক খোন্দকার মাশুকুর রহমান। এর আগে শাখাটি উদ্বোধন উপলক্ষে ডাসার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক সভার আয়োজন করা হয়।