পৃথিবীর সর্বোচ্চ শিখর মাউন্ট এভারেস্ট জয় করে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনা পূবালী ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিসার ও পর্বতারোহী নুরুননাহার নিম্নিকে সংবর্ধনা দিয়েছে পূবালী ব্যাংক পিএলসি। উল্লেখ্য, নুরুননাহার নি¤িœর নেপালের হিমলুং হিমাল পর্বতশৃঙ্গ অভিযান এবং এভারেস্ট অভিযানে পৃষ্ঠপোষক ছিল পূবালী ব্যাংক পিএলসি। ব্যাংকের প্রধান কার্যালয় মিলনায়তনে আয়োজিত ‘শিখর জয়ীর সম্মানে’ শীর্ষক এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী।

