প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি রে হোয়াইট লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে, যার আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা বিভিন্ন পণ্য ও সেবায় বিশেষ ছাড় ও আকর্ষণীয় সুবিধা উপভোগ করতে পারবেন। সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় অবস্থিত রূপায়ণ শপিং স্কয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসির এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং রে হোয়াইট লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সুজন কে. পল চৌধুরী ও ইয়ামিন ইরমান, চিফ পিপল বিজনেস ডেভেলপমেন্ট অফিসার।

