ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে লিটিগেশন ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০৫:৪৭ এএম

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ‘লিটিগেশন ম্যানেজমেন্ট’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে (এআইবিটিআই) অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রাফাত উল্লা খান এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি কোর্সের উদ্বোধন করেন। প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন অর্থঋণ আদালত ঢাকার যুগ্ম জেলা জজ মো. মোশাররফ হোসেন। প্রশিক্ষণ কর্মসূচিতে ব্যাংকের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখা থেকে মোট ৪৮ জন নির্বাহী ও কর্মকর্তা এই কর্মশালায় অংশগ্রহণ করেন।