ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

পূবালী ব্যাংক পিএলসির সিএলএস এজেন্ট সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৬:৩৪ এএম

গ্রাহকসেবার মানোন্নয়ন, ঋণ বিতরণব্যবস্থার স্বচ্ছতা বৃদ্ধি এবং মাঠ পর্যায়ে কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি নিয়মিত তার সিএলএস (ঈখঝ) নেটওয়ার্কের সক্ষমতা উন্নয়নে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোহাম্মদ শাহাদাৎ হোসেন, মো. শাহনেওয়াজ খান এবং মোহাম্মদ আনিসুজ্জামান। সম্মেলনে সভাপতিত্ব করেন রিটেইল বিজনেস বিভাগের প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. মালেকুল ইসলাম।