ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

সোনালী ব্যাংকে হুইসেলব্লোয়ার দিবস উপলক্ষে সেমিনার

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৬:৩৪ এএম

সোনালী ব্যাংক পিএলসির উদ্যোগে বিভিন্ন আয়োজনে বিশ্ব হুইসেল ব্লোয়ার দিবস ২০২৬ পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার দিবসটি পালন উপলক্ষে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্সরুমে ‘প্রতিষ্ঠানে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় হুইসেলব্লোয়িংয়ের কৌশলগত ভূমিকা : প্রেক্ষিত সোনালী ব্যাংক পিএলসি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে অংশগ্রহণ করেন ব্যাংকের ন্যায়পাল সচিবালয়ের ন্যায়পাল মোহাম্মদ মাসরুরুল ইসলাম। সভাপতিত্ব করেন ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান।