ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

ডিজিটাল লেনদেন আরও সহজ করতে উপায় ও ফুডপান্ডা চুক্তি

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০৬:৪২ এএম

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘উপায়’ এবং অনলাইনভিত্তিক খাবার ও পণ্য অর্ডার ও ডেলিভারি প্রতিষ্ঠান ‘ফুডপান্ডা বাংলাদেশ’-এর মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। ঢাকার গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক হোটেলে সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে চুক্তিটি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ফুডপান্ডা বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ডিরেক্টর ফিন্যান্স তানভীর রশিদ, হেড অব পার্টনারশিপস অ্যান্ড শপস সিদ্ধার্থ ভৌমিক, লিড ফিনটেক অ্যান্ড ডিজিটাল পেমেন্ট মহিউদ্দিন কাজী শওরন, লিড কান্ট্রি ফ্লিট হেলথ মোহাম্মদ রুহুল আমিন রবিন এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (কোয়ালিটি টিম) মো. ইশতিয়াক হক রবিন।