ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

মিডল্যান্ড ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০৬:৪৩ এএম

মিডল্যান্ড ব্যাংক পিএলসির ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল বুধবার হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। ঢাকার নৌ সদর দপ্তরের বি এন সাগরিকা হলে শেয়ারহোল্ডারদের সরাসরি উপস্থিতির পাশাপাশি ডিজিটাল এজিএম প্ল্যাটফর্মের মাধ্যমে সভায় অংশগ্রহণের সুযোগ ছিল। ব্যাংকের চেয়ারম্যান আহসান খান চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। এজিএমে উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির চেয়ারম্যান রেজাউল করিম, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান রিয়াজ আহমেদ চৌধুরী, পরিচালক হাফিজুর রহমান সরকার এবং পরিচালক আলহাজ মোহাম্মদ হেলাল মিয়া।