প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি এক্সিকিউটিভ মোটরস লিমিটেডের (বিএমডব্লিউ বাংলাদেশ) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি ঢাকার তেজগাঁও-গুলশান লিংক রোডের ফোরাম মেঘনা টাওয়ারে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসির এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং এক্সিকিউটিভ মোটরস লিমিটেডের (বিএমডব্লিউ বাংলাদেশ) ডিরেক্টর, অপারেশনস আশিক উন নবী।

