ঢাকা বুধবার, ০১ জুলাই, ২০২৬

ব্লাড ক্যানসার রোগীর চিকিৎসার্থে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৩:০৩ এএম

সিলেট জেলার এয়ারপোর্ট থানাধীন বড়বাজার এলাকার বাসিন্দা গাড়িচালক মো. কামরুল ইসলামের ছেলে হোসাইন আহমদের (১২) ব্লাড ক্যানসারের চিকিৎসার জন্য শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। গত সোমবার শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির সুবিদবাজার শাখার ব্যবস্থাপক আহমদুর রশিদ চৌধুরী গাড়িচালক মো. কামরুল ইসলামের হাতে এ অনুদানের চেক প্রদান করেন।