ঢাকা বুধবার, ০১ জুলাই, ২০২৬

মাদক কারবারি গ্রেপ্তার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৪:৩৯ এএম

নওগাঁর রাণীনগরে পৃথক অভিযানে ৪০ লিটার চোলাই মদ ও ৩০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে ও মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার মিরাট ধনপাড়া গ্রামের জুয়েল মোল্লা (৩০) এবং মান্দা উপজেলার তুরুকবাড়িয়া গ্রামের শরিফ উদ্দিন (২৮)। থানা পুলিশ জানায়, সোমবার রাতে মিরাট ইউনিয়নের চরকানাই ডাঙ্গাপাড়া এলাকা থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ জুয়েল মোল্লাকে আটক করা হয়। মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে আতাইকুলা এলাকায় অভিযান চালিয়ে ৪০ লিটার চোলাই মদসহ শরিফ উদ্দীনকে আটক করা হয়। রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল জানান, তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়েছে।