ঢাকা বুধবার, ০১ জুলাই, ২০২৬

যুবদলের বিক্ষোভ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৪:৪০ এএম

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কথিত সহিংস রাজনীতি, বোমাবাজি, জ্বালাও-পোড়াও ও গুপ্ত হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবদল। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার ভুলতা এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান ইমনের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। এ ছাড়া কেন্দ্রীয় ও জেলা যুবদলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নাশকতার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে। এসব কর্মকা-ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা। সমাবেশ শেষে নেতাকর্মীরা ঢাকা-সিলেট মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল বের করেন।