ঢাকা বুধবার, ০১ জুলাই, ২০২৬

আন্তর্জাতিক এমএসএমই দিবস উপলক্ষে গ্রাহকদের মাঝে ঋণ বিতরণ করল এনসিসি ব্যাংক

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৩:০৪ এএম

আন্তর্জাতিক এমএসএমই (মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প) দিবস-২০২৬ উপলক্ষে এনসিসি ব্যাংক এসএমই গ্রাহক সমাবেশ ও ওপেন ক্রেডিট ডিসবার্সমেন্ট প্রোগ্রামের আয়োজন করে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী এসএমই গ্রাহকদের মধ্যে মোট ২০ কোটি ৫০ লাখ টাকার অনুমোদিত ঋণের সম্মতিপত্র বিতরণ করা হয়। এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) এম. খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মো. জাকির আনাম ও মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।