আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক উদ্যোক্তা উন্নয়ন এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে (এসএমই) টেকসই ভিত্তিতে এগিয়ে নিতে মাসব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করেছে। গতকাল সোমবার আয়োজিত মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও ইডিপি-এসআইসিআইপি-এর প্রোগ্রাম ডিরেক্টর মোঃ মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এআইবিটিআই)-এর প্রিন্সিপাল ও এসইভিপি মোঃ আব্দুর রহিম দুয়ারী।

