ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে বিসিবি

মাঠে ময়দানে ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৭:৩২ এএম

গত কয়েকদিন ধরে চট্টগ্রামে ভারি বৃষ্টিপাত চলছে। টানা বর্ষণের ফলে নগরের বিভিন্ন সড়কে হাঁটুপানি জমে জনদুর্ভোগ দেখা দিয়েছে। একই সঙ্গে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা ও শ্রেণি কার্যক্রম স্থগিত করা হয়েছে। চট্টগ্রামের পাশাপাশি আরও বেশ কিছু জেলাতে বন্যার সৃষ্টি হয়েছে। এ কারণে মানবেতর জীবনযাপন করছেন এই জেলার মানুষ। এবার বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। বর্তমানে এডেনবার্গে রয়েছেন তিনি।

গতকাল সোমবার এক ফেসবুক পোস্টে তামিম লিখেছেন, ‘চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবানসহ দেশের অনেক এলাকা এখন বন্যাকবলিত। লাখো মানুষ পানিবন্দি। অনিশ্চয়তা ও দুর্ভাবনায় দিন পার করছে অসংখ্য মানুষ। এই বিপর্যয়ে আক্রান্ত মানুষের সমব্যথী আমরাও।’

তিনি বলেন, ‘বানভাসি মানুষের জন্য বিসিবির পক্ষ থেকে যতটুকু সহায়তা করা সম্ভব, আমরা অবশ্যই করব। আশা করি, এই দুর্যোগ দ্রুত কেটে যাবে। ততদিন পর্যন্ত সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধভাবে চেষ্টা করি অসহায় মানুষের পাশে থাকার ও সাধ্যানুযায়ী যতটুকু করা যায়, তা করার।’