ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

মরদেহ উদ্ধার

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৭:২৮ এএম

ঢাকার ধামরাইয়ে শ্বশুরবাড়ির সামনে রাস্তার পাশের একটি গাছ থেকে ফাঁস দেওয়া অবস্থায় হাসান মোল্লা (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার গভীর রাতে উপজেলার সোমভাগ ইউনিয়নের বানিশ্বর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাসান মোল্লা মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার হরগজ গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, গভীর রাতে হাসান মোল্লা তার শ্বশুর আব্দুল খালেকের বাড়ির সামনে আসেন। পরে রাস্তার পাশে একটি গাছের ডালে রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের দাবি, হাসান মোল্লার একাধিক স্ত্রী ছিল এবং তিনি বিভিন্ন এলাকায় বিয়ে করেছিলেন। এ ছাড়া বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা ধার নিয়ে তা পরিশোধ করতে পারেননি বলে অভিযোগ রয়েছে। তিনি মাদকাসক্ত ছিলেন বলেও স্থানীয়দের কেউ কেউ দাবি করেছেন।