ঢাকা ব্যাংক পিএলসি স্মাইল এশিয়া আয়োজিত ঢাকায় অনুষ্ঠিত অষ্টম ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ মেডিকেল মিশনের উদ্বোধনী অনুষ্ঠানে গর্বিত করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) পার্টনার হিসেবে অংশগ্রহণ করেছে।
অষ্টম ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ মেডিকেল মিশনের উদ্বোধন গতকাল শনিবার ঢাকার সরকারি কর্মচারী হাসপাতালে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ওসমান এরশাদ ফয়েজ এবং স্মাইল এশিয়ার সেক্রেটারি জেনারেল অভিমান্য তালুকদার।

