ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের কর্মীদের এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০২:৩৮ এএম

ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের কর্মীদের আরও সহজ, ঝামেলাহীন ও আকর্ষণীয় এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দিতে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে আয়োজিত এক অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের ক্লাস্টার ডিরেক্টর অব ফাইন্যান্স অ্যান্ড বিজনেস সাপোর্ট সুজন সাহা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।