ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির ৪২৯তম বোর্ড সভা অনুষ্ঠিত

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০২:৩৯ এএম

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৪২৯তম সভা গত বৃহস্পতিবার ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজ। সভায় অংশগ্রহণ করেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান গুলজার আহমেদ এবং পরিচালকবৃন্দ। সভায় স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির পর্যবেক্ষক এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পিএসডি) মো. শরাফাত উল্লাহ খান উপস্থিত ছিলেন। সভায় আরও অংশগ্রহণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী।