শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) কর্তৃক আয়োজিতব্য ‘হজ ও ওমরাহ ফেয়ার-২০২৬’ এ স্পন্সর বাবদ ১৫ লাখ টাকা প্রদান করেছে। গতকাল মঙ্গলবার ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি সৈয়দ গোলাম সরওয়ারের নিকট উক্ত স্পন্সরের চেক প্রদান করেন।

