ক্যাশলেস লেনদেনে উৎসাহিতকরণ ও বাংলা কিউআর পেমেন্ট সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ব্যাংক চট্টগ্রামে যৌথভাবে ‘এক দেশ এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর’ শীর্ষক স্লোগানে ‘বাংলা কিউআর মেলা ২০২৬’ আয়োজন করেছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিস প্রাঙ্গণে আয়োজিত মেলায় বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসের প্রধান ও নির্বাহী পরিচালক মো. হানিফ মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মেলায় সম্মানিত অতিথি ছিলেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো.তৌহিদুল আলম খান, এফসিএমএ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন