ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) আইইইই স্টুডেন্ট ব্রাঞ্চের সহযোগিতায় ‘এক্সটেন্ডেড বিইএআর সামিট ২০২৬’ গত শুক্রবার ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন পারডু ইউনিভার্সিটির প্রফেসর এবং সিলিকন রিভার বিইএআরের চিফ আর্কিটেক্ট প্রফেসর মুহাম্মদ মোস্তফা হোসেন। সামিটের প্লেনারি সেশনে টেক্সাস ইন্সট্রুমেন্টসের চিফ টেকনোলজি অফিসার ড. আহমেদ বাহাই এবং পারডু ইউনিভার্সিটি অনলাইনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রফেসর দিমিত্রি পেরৌলিস সেমিকন্ডাক্টর প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উচ্চশিক্ষার ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন।

