× UCB Sticker Card
সোমবার, ১৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

খুলনা ব্যুরো

প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ০৫:০২ এএম

খুলনায় ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, ২ মুসল্লি আহত

খুলনা ব্যুরো

প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ০৫:০২ এএম

খুলনায় ফজরের নামাজ  চলাকালে মসজিদে ঢুকে  গুলি, ২ মুসল্লি আহত

খুলনায় মসজিদে সন্ত্রাসীদের গুলিতে দুজন আহত হয়েছেন। গতকাল রোববার ভোর সাড়ে ৫টার দিকে মহানগরীর দৌলতপুর থানাধীন পশ্চিম কাশিপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে ফজরের নামাজ চলাকালে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেনÑ মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিম (৪৫) এবং আলম মন্ডল (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লোকমান হাকিম উত্তর কাশিপুর এলাকার মৃত জব্বার শেখের ছেলে এবং আলম মন্ডল একই এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। ফজরের নামাজ আদায়ের সময় কয়েকজন সন্ত্রাসী মসজিদে প্রবেশ করে লোকমান হাকিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পাশে থাকা মুসল্লি আলম মন্ডলও গুলিবিদ্ধ হন। গুলিতে লোকমানের মাথায় আঘাত লাগে এবং তিনি গুরুতর আহত হন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। অপরদিকে আলম মন্ডলের মাথা, গলার বাঁ পাশ এবং ডান বাহুতে গুলি লাগে বলে জানা গেছে। তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

ওই মসজিদের ইমাম আমানত উল্লাহ বলেন, ‘ফজরের নামাজের পর কিছু সময় লোকমান হাকিম আমার সঙ্গে কোরআন শরিফ পড়েন। এরপর আমি বাসায় চলে যাই। তখনো তিনি কোরআন তিলাওয়াত করছিলেন এবং আলম শেখ বারান্দায় বসে জিকির করছিলেন। আধা ঘণ্টা পর গোলাগুলির খবর পাই।’ মুসল্লি আলম শেখ কাপড়ের ব্যবসায়ী বলেন জানান তিনি।

আমানত উল্লাহ আরও বলেন, ‘২৬ বছর ধরে আমি এই মসজিদে খেদমত করছি। এই সময়জুড়েই লোকমান হাকিমকে মসজিদ কমিটির সেক্রেটারির দায়িত্ব পালন করতে দেখেছি। তিনি পরোপকারী মানুষ।’

মসজিদের এক নিয়মিত মুসল্লি বলেন, ‘লোকমান সাহেব প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ এই মসজিদেই আদায় করতেন। এশা ও ফজরের নামাজের পর প্রায় এক ঘণ্টা করে কোরআন তিলাওয়াত করতেন। মসজিদের ভেতরে এমন ঘটনা ঘটবে, তা আমরা কখনো ভাবিনি। আমরা আতঙ্কিত ও মর্মাহত। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিচার চাই।’

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় বলেন, ঘটনার তদন্তে কয়েকটি টিম কাজ করছে। তথ্য-উপাত্ত সংগ্রহের পাশাপাশি কিছু ডিজিটাল তথ্য-উপাত্ত পাওয়া গেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে ঘটনার রহস্য উদ্ঘাটন সম্ভব হবে।

সুদর্শন কুমার আরও বলেন, গুলিবিদ্ধ লোকমান হাকিম তেলের ডিপোর একটি কোম্পানির এজেন্ট হিসেবে কাজ করতেন। একই সঙ্গে তিনি ওজোপাডিকোর ঠিকাদারও ছিলেন। ব্যবসায়িক কিংবা পারিবারিক কোনো বিরোধ ছিল কি না, তা যাচাই করা হচ্ছে। তার কোনো রাজনৈতিক সম্পৃক্ততা ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী তিনি একজন ব্যবসায়ী।

 

রূপালী বাংলাদেশ

Link copied!