× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিলেট ব্যুরো

প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ০৫:২৮ এএম

সিলেটের সংসদ সদস্যদের প্রধানমন্ত্রীর ধমক

সিলেট ব্যুরো

প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ০৫:২৮ এএম

সিলেটের সংসদ সদস্যদের  প্রধানমন্ত্রীর ধমক

রাজনীতিতে ‘নেতার আদেশ শিরোধার্য’Ñ এই নিয়ম মেনে চলতে গিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে গেছে এক দারুণ কা-। প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট সফরে এলে তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে লাইনে দাঁড়িয়েছিলেন মৌলভীবাজার ছাড়াও সিলেটের সংসদ সদস্যরা। কিন্তু নেতার এক ‘মিষ্টি ধমক’ আর নির্দেশনায় মুহূর্তের মধ্যে পাল্টে যায় দৃশ্যপট। ধমক খেয়ে কেউ ধরেন ঢাকার ফ্লাইট আর কেউ সেই ‘নির্দেশ’ একটু অন্যভাবে বুঝে সোজা চড়ে বসেন প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর গাড়িতে।

কী ঘটেছিল : প্রধানমন্ত্রী যখন সিলেটে পা রাখেন, তখন তাকে স্বাগত জানাতে এলাকার জনপ্রতিনিধি হিসেবে এমপিদের সেখানে উপস্থিতি ছিল স্বাভাবিক। কিন্তু প্রধানমন্ত্রী তাদের দেখে খুশি হলেও মনে করিয়ে দিলেন তাদের আসল দায়িত্বের কথা। ঢাকায় তখন চলছে গুরুত্বপূর্ণ সংসদ অধিবেশন। প্রধানমন্ত্রী রসিকতা ও শাসনের সুরে এমপিদের উদ্দেশে বলেন, ‘আপনারা এখানে আমার সঙ্গে সময় নষ্ট করছেন কেন? আপনাদের জায়গা তো এখন সংসদে! দ্রুত ঢাকা যান, অধিবেশনে যোগ দিন।’

প্রধানমন্ত্রীর এই নির্দেশনার পর তাৎক্ষণিক ঢাকার উদ্দেশে রওনা হন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী। তবে সিলেট-২ আসনের এমপি তাহসিনা রুশদির লুনা এবং সিলেট-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মালেককে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে মৌলভীবাজারের কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়ার পরপরই সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী বিমানবন্দর থেকে সরাসরি ঢাকার টিকিট কেটে রাজধানীতে ফিরে যান। পরে তিনি যথাসময়ে সংসদ অধিবেশনেও যোগ দেন। নেতার নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে কর্তব্যস্থলে ফিরে যাওয়ার এই বিষয়টি রাজনৈতিক অঙ্গন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক আলোচনা তৈরি করেছে।

এদিকে প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও সিলেট-২ ও সিলেট-৩ আসনের সংসদ সদস্যদের ক্ষেত্রে ভিন্ন চিত্র দেখা গেছে। তারা বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা না হয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহরের সঙ্গে সফরসঙ্গী হিসেবে মৌলভীবাজারের আঞ্চলিক কর্মসূচির উদ্দেশে রওনা হন।

দলীয় একটি সূত্র জানায়, ওই দুই আসনের সংসদ সদস্যরা মৌলভীবাজারের নির্ধারিত দলীয় ও প্রশাসনিক কর্মসূচিতে উপস্থিত থাকাকে অগ্রাধিকার দিয়েছেন। তবে সংসদের চলমান অধিবেশন বর্জন বা বিলম্ব করে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হওয়া নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সংসদ অধিবেশন চলাকালে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় অবস্থান বা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হওয়া প্রসঙ্গে রাজনীতিক বিশ্লেষকরা মনে করছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদীয় কার্যক্রমে জনপ্রতিনিধিদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতেই বিমানবন্দরে এই তাগিদ দিয়েছিলেন। নির্দেশনা পাওয়ার পর এমরান আহমদ চৌধুরীর দ্রুত ঢাকা ফিরে যাওয়া সংসদীয় দায়িত্বের প্রতি তার প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ। অন্যদিকে, বাকি দুই সংসদ সদস্য মৌলভীবাজারের কর্মসূচি শেষ করে আগামীকালের সংসদ অধিবেশনে যোগ দেবেন বলে তাদের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!