× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ০৫:৫৮ এএম

এবার ২৬ দিনের মাথায় রায়

চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ০৫:৫৮ এএম

চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

চট্টগ্রামের বাকলিয়ায় চার বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মনির হোসেনকে (৩০) যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদ- দেওয়া হয়। গতকাল বুধবার দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল (মহানগর) চট্টগ্রামের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এ রায় দেন। বিচার শুরু হওয়ার আট কার্যদিবসের মধ্যে এবং মামলার ২৬ দিনের মাথায় এ রায় ঘোষণা করলেন আদালত।

এদিকে শিশু নির্যাতন ও হত্যা মামলার দ্রুত নিষ্পত্তির আলোচনায় সম্প্রতি সবচেয়ে বেশি আলোচিত ছিল রাজধানীর পল্লবীর শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলা। ওই মামলায় ঘটনার ১৯ দিনের মাথায় রায় ঘোষণা করা হয়েছিল।

দুপুর ২টা ২০ মিনিটে আদালত রায় পড়া শুরু করেন। বেলা ৩টায় রায় ঘোষণা শেষ হয়। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, ‘শিশু ধর্ষণ মানবতার বিরুদ্ধে এক জঘন্যতম অপরাধ। এ ধরনের অপরাধ শুধু শারীরিক ক্ষতি করে না, বরং তার মানসিক বিকাশ, আত্মবিশ্বাস ও স্বাভাবিক জীবনযাপনকেও মারাত্মক ক্ষতিগ্রস্ত করে। শিশু সমাজের সবচেয়ে অসহায় ও সুরক্ষার আবশ্যকীয় অনুষঙ্গ। তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র, পরিবার ও সমাজের যৌথ দায়িত্ব। কোনো ব্যক্তি যখন একটি শিশুর ওপর যৌন নির্যাতন চালায়, তখন সে শুধু একটি শিশুর অধিকার লঙ্ঘন করে না, বরং সমাজের নৈতিক ভিত্তিকেও আঘাত করে।’

শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল চট্টগ্রামের সরকারি কৌঁসুলি মাহমুদুল আলম চৌধুরী বলেন, বিচার শুরু হওয়ার আট কার্যদিবসের মধ্যে শিশু ধর্ষণ মামলার রায় ঘোষণা করলেন আদালত। আদেশে আসামিকে যাবজ্জীবন কারাদ-ের আদেশ দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামি হাজির ছিলেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

এর আগে ৯ জুন মামলার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু করেছিলেন ট্রাইব্যুনাল। পাঁচ কার্যদিবসে তদন্ত শেষে ৪ জুন আদালতে এ মামলার অভিযোগপত্র জমা দেয় বাকলিয়া থানার পুলিশ। এতে মনির হোসেনকে আসামি করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ মে বাকলিয়া এলাকার চেয়ারম্যানঘাটা থেকে ধর্ষণের অভিযোগে মনির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে থানায় নেওয়ার সময় বিক্ষুব্ধ লোকজন অভিযুক্তকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায়। একপর্যায়ে শত শত মানুষ পুলিশের গাড়ি ঘিরে ফেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা পিছু হটে অবস্থান নেন। একপর্যায়ে রাত ৮টার দিকে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। রাত সোয়া ১০টার দিকে এলাকায় বিদ্যুৎ চলে গেলে পুলিশ কৌশলে অভিযুক্ত ব্যক্তিকে একটি ভবন থেকে বের করে নিজেদের হেফাজতে নেয়। এর পরও উত্তেজিত লোকজন সড়কে অবস্থান নিয়ে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে বিক্ষোভ অব্যাহত রাখেন।

পুলিশ জানায়, ২২ মে শিশুটির বাবা বাদী হয়ে অভিযুক্ত মনির হোসেনকে আসামি করে বাকলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। রায় ঘোষণার পর শিশুটির মা বলেন, আদালতের রায়ে তারা ন্যায়বিচার পেয়েছেন। তবে ফাঁসি হলে আরও খুশি হতেন।

এদিকে দেশে শিশু নির্যাতন ও হত্যা মামলার দ্রুত নিষ্পত্তির আলোচনায় সম্প্রতি সবচেয়ে বেশি আলোচিত ছিল রাজধানীর পল্লবীর শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলা। ওই মামলায় ঘটনার ১৯ দিনের মাথায় রায় ঘোষণা করা হয়েছিল। তদন্ত শেষ হয় মাত্র চার দিনে এবং বিচারকাজ শেষ হয় চার কার্যদিবসে। পরে প্রধান আসামি ও তার সহযোগীকে মৃত্যুদ- দেন আদালত।

রূপালী বাংলাদেশ

Link copied!