× UCB Sticker Card
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০৬:০৪ এএম

তথ্যমন্ত্রী বললেন

জিয়ার নেতৃত্বে মুক্তিযুদ্ধ ও মুজিবের নেতৃত্বে হয়েছে রাজনৈতিক সংগ্রাম

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০৬:০৪ এএম

জিয়ার নেতৃত্বে মুক্তিযুদ্ধ  ও মুজিবের নেতৃত্বে  হয়েছে রাজনৈতিক সংগ্রাম

কীভাবে একটি বাংলাদেশি জাতির জন্ম হয়েছে, ইতিহাস পর্যালোচনা করলেই তা স্পষ্ট হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গোটা জাতি যখন রাজনৈতিক দিকনির্দেশনাহীন হয়ে পড়েছিল, তখন মেজর জিয়াউর রহমান সততা, সাহস ও দেশপ্রেমের ওপর ভর করে ‘উই রিভোল্ট’ বলে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন এবং স্বাধীনতাযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন।

গতকাল বুধবার দুপুরে রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত ‘শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশি জাতীয়তাবাদ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে রাজনৈতিক সংগ্রাম হয়েছিল এবং পরবর্তীতে সততা ও সাহসের সঙ্গে জিয়াউর রহমানের নেতৃত্বে স্বাধীনতাযুদ্ধ পরিচালিত হয়েছিল। মূলত জিয়াউর রহমানই আমাদের জাতির দীর্ঘদিনের পরিচয়সংকট দূর করেছেন।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের আজকের এই ক্রান্তিলগ্নে দেশকে সুসংগঠিত করতে দেশের নতুন অভিভাবক হিসেবে জিয়াউর রহমানের আদর্শের পতাকা হাতে তুলে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ তার দেখানো পথেই এগিয়ে যাবে।

পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে বৈদেশিক সম্পর্কের নীতি তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, বাংলাদেশের নিজস্ব জাতীয় স্বার্থের ভিত্তিতে সব প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার নীতি তৈরি করেছিলেন মেজর জিয়াউর রহমান। বর্তমান সরকারও সেই নীতি অনুসরণ করে সামনের দিকে এগিয়ে যাবে।

বাংলাদেশি জাতীয়তাবাদের মূল চেতনা ব্যাখ্যা করে তিনি আরও বলেন, দেশের সব সংস্কৃতি, ভাষা ও ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক জাতীয়তাবাদ ধারণ করতে হবে, যেখানে সবার সমান অধিকার প্রতিষ্ঠিত থাকবে। ভৌগোলিক অখ-তা রক্ষার স্বার্থেই এই জাতীয়তাবাদকে ধারণ করা জরুরি। এর বাইরে গিয়ে কেউ যদি অন্য কোনো ব্যাখ্যা দাঁড় করায়, তবে ধরে নিতে হবে তারা অন্য কোনো ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করছে।

মন্ত্রী বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদ এখন সবার কাছে গ্রহণযোগ্য, সবাই বলতে পারে আমরা বাংলাদেশি। বাংলাদেশের স্বার্থে আমরা বন্ধুত্ব বজায় রাখব। এর বাইরে কোনো ঠিকানা নেই আমাদের। বাংলাদেশ জাতীয়তাবাদী দর্শন হলো- কোনো বিশেষ ভাষা, সংস্কৃতি ধারণ নয়। এর আলোকে আমরা ভৌগোলিক অখ-তা রক্ষা করতে পারব। এর বাইরে ভাবলে হয় নির্বোধ, নয়তো  অন্য কোনো এজেন্ডার বাস্তবায়ন করা।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বার্থের ভিত্তিতে সবাই আমাদের বন্ধু এর বাইরে আমাদের কোনো ঠিকানা নেই, কোনো স্বার্থ নেই। বাংলাদেশি জাতীয়তাবাদ ধারণ করলে ভৌগোলিক অখ-তা নিশ্চিত করা সম্ভব। এ লক্ষ্য সামনে রেখে এগিয়ে চলছে সরকার। বাংলাদেশ জাতীয়তাবাদ সব সংস্কৃতি, ধর্ম, বর্ণ নিয়ে এগিয়ে যাচ্ছে, তাই সব জনগণও তা গ্রহণ করেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!