তাহমীদ মোহতাসিম সৃজন
প্রকৃতি
প্রভাতে ঝড়ে যাওয়া শিউলি ঢেকে নেয়, ফাটল ধরা মাটি।
হাটছি আমি মেঠো পথে,
যে পথের চারিপাশে উকি দেয় অজস্র বকুল ফুল।
প্রমত্তা নদী ভেসে যায় স্রোতের বাকে, হারিয়ে তার কুল।
অকুল শিল্পী, এঁকে যায় নয়নাভিরাম এক দিগন্ত।
ক্লান্ত রাখাল, বুনে যায় উপন্যাস।
পথভ্রান্ত কাব্যকার করে কবিতার চাষ।
বৃক্ষ ছায়ায় বিভোর সন্নাসী ভাবে,
কে করল সৃষ্টি! এ অপরূপ স্নিগ্ধ আকাশ।
হে প্রকৃতি থেকে যেও,
থেকে যেও তুমি, এ অনন্য রূপে।
মিশে যেও তুমি, প্রবীণের শরীরে।
মেখে দিও আকাশে তোমার রঙ।
রঙে রঙিন তোমার পৃথিবী, রূপকথার এই দেশ।
নবীনেরা আজ স্বপ্ন আঁকবে, যার হবে না শেষ।

